অথই দৈরার নাইয়া নবকুমার দাস মূল কাহিনী রাইডার্স টু দা সি লেখক জন মিলিংটন সিঞ্জ -গৌরচন্দ্রিকা - অ্যারান আই ল্যান্ডস এবং সাগর দ্বীপ এই দুটি দ্বীপের মধ্যে মিল কোথায় ? আপাতত কোথাও মিল নেই। কোথায় পশ্চিম আয়ারল্যান্ডের গলওয়ে উপসাগরের তীরের তিনটি ছোট্ট দ্বীপের দ্বীপমালা। গ্রামীণ ইয়োরোপের খন্ডচিত্র। আর অধুনা গাঙ্গেয় পশ্চিম বঙ্গের দক্ষিণতম প্রান্তের দ্বীপখন্ড যা মূল ভুখন্ড ও বঙ্গ উপসাগরের মাঝের সংযোগ ভূমি। বিচ্ছিন্নতার দ্বীপ ও বলা যায়। সাগর দ্বীপ বৃহত্তর সুন্দরবনের একটি দ্বীপ হলেও বাঘের বসতি নেই অনেক বছর থেকে। নদীনালা বেষ্টিত সুন্দরবনের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য থেকে একটু স্বতন্ত্র এই দ্বীপটি আয়তনে দ্বীপ অ্যারান আই ল্যান্ডস -এর ছয়গুনের কাছাকাছি। কিন্তু কোথাও তো মিল আছেই , নইলে এই প্রশ্নটি অবান্তর। দুটি দ্বীপের মধ্যে বাস্তবিক ভৌগলিক বা ঐতিহাসিক কোন সংযোগ নেই। কিন্তু আত্মিক ও আধ্যাত্মিক বিষয়ে এই দুই ভূখণ্ডের মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য আছে। পুরাণ মতে বিষ্ণুর অবতার কপিলমুনি সাগর...